গাজা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনের রকেট হামলা এবং ইসরায়েলের বিমান হামলায় সহিংসতা বাড়ছে।
গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ৪ হামাস গেরিলা নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে।
ওদিকে, গাজার ফিলিস্তিনি গেরিলা দল হামাসও ইসরায়েলে কয়েকটি রকেট এবং মর্টার বোমা হামলার দায় স্বীকার করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইসরায়েলে ৫০ টিরও বেশি রকেট এবং মর্টার বোমা হামলা হয়েছে। এতে ৩ বিদেশি কর্মী আহত হয়েছে।
এরপরপরই ইসরায়েল গাজায় বিমান হামলা করে। ফিলিস্তিনি গেরিলারা রকেট হামলার প্রস্তুতি চালানোর সময় তাদের ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েল।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২০৩৪ঘ.
bdnews24