সংস্কার প্রশ্নে ভোট: জয়ী মনমোহনের সরকার
ভারতের খুচরা বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) বিতর্কিত ইস্যুতে মঙ্গলবার পার্লামেন্টের নি¤œকক্ষ লোকসভায় অনুষ্ঠিত ভোটে সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকার জয়ী হয়েছে।
ভারতের খুচরা বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) বিতর্কিত ইস্যুতে মঙ্গলবার পার্লামেন্টের নি¤œকক্ষ লোকসভায় অনুষ্ঠিত ভোটে সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকার জয়ী হয়েছে।
এ সংস্কারের বিষয়টি নিয়ে পার্লামেন্টে দুইদিনের উত্তপ্ত তর্কবিতর্কের পর শেষ পর্যন্ত বিদেশি বিনিয়োগ অনুমোদনের পরিকল্পনা গ্রহণ করলেন এমপি রা।
বিরোধী দলগুলো বলছে, বিদেশি চেইন সুপারমার্কেট অনুমোদন পেলে ছোটখাট দোকানগুলো বন্ধ হয়ে গিয়ে দরিদ্ররা বিপাকে পড়বে। কিন্তু সরকারের যুক্তি, দেশের থিতিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে এর প্রয়োজন রয়েছে।
ইস্যুটি নিয়ে অচলাবস্থা কাটাতে সরকার ভোটাভুটিতে রাজি হওয়ার পর এ সপ্তাহে পার্লামেন্টের অধিবেশন নতুন করে শুরু হয়।
বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ভোটের আহ্বান জানিয়েছিল।
সরকার এ চ্যালেঞ্জ উৎরে যাওয়ার সামনের দিনগুলোতে তাদের জন্য আরো অর্থনৈতিক সংস্কার চালিয়ে যাওয়ার পথ সুগম হবে।
ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, লোকসভার মোট ৫৪৫ জন সদস্যের মধ্যে ৪৭১ জন ভোট দিয়েছেন। এর মধ্যে বিজেপির প্রস্তাবের বিরুদ্ধে পড়েছে ২৫৩টি এবং তাদের সমর্থনে ২১৮ জন সদস্য ভোট দিয়েছেন।
ভোটের আগে উত্তর প্রদেশের মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) ও মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি (এসপি) লোকসভা ত্যাগ করায় মনমোহনের জয় পাওয়া অনেকটা সহজ হয়ে যায়। এতে করে জয়ের জন্য পার্লামেন্টে কমসংখ্যক প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ ভোট লেগেছে।
ভোটে জয়ী হয়ে আনন্দ প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাজ্য সভার ভোট নিয়ে তিনি চিন্তিত নন বলে জানিয়েছেন। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সংখ্যালঘু অবস্থানে রয়েছে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা।
