২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিতর্কে রমনিকে মোকাবেলার চাপে ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা ও মিট রমনি মঙ্গলবার দ্বিতীয় দফা বিতর্কে মুখোমুখি হচ্ছেন। প্রথম টিভি বিতর্কে রমনির কাছে হেরে এবার তাকে মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর চাপে পড়েছেন ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা ও মিট রমনি মঙ্গলবার দ্বিতীয় দফা বিতর্কে মুখোমুখি হচ্ছেন। প্রথম টিভি বিতর্কে রমনির কাছে হেরে গিয়েছিলেন ওবামা। আর তাই এবার রমনিকে মোকাবেলায় আরো ভাল ফল করার চাপে আছেন তিনি। ডেনভারের প্রথম বিতর্কে নি®প্রভ থেকে খারাপ ফল করার পর এবারের বিতর্কে যে ভালো করতে হবে ওবামা তা ভাল করেই জানেন। আর তাই এবারের বিতর্কের মঞ্চে আগের ভুলগুলো শুধরে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন তিনি। নিউ ইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার রাত ৯ টায় ৯০ মিনিটের দ্বিতীয় দফা এ বিতর্ক করবেন ওবামা-রমনি। এ বিতর্কে দর্শকরাও তাদের প্রশ্ন করার সুযোগ পাবে। ওবামার প্রচার শিবির জানিয়েছে, রমনিকে মোকাবেলায় এবার ওবামা প্রস্তুত। প্রচারাভিযান থেকে বিরত থেকে বিতর্কের জন্য প্রস্তুত হয়েছেন দুজনই। বিশ্লেষকরা বছলেন, এবারের বিতর্কে ওবামাকে আরো দৃপ্ত কণ্ঠে গতিশীল উপস্থাপনায় মনোনিবেশ করতে হবে। তবে তা যেন খুব বেশি আক্রমণাত্মক না হয় সেটিও খেয়াল রাখতে হবে তাকে। ডেনভার বিতর্কে রমনির করনীতি, স্বাস্থ্য ও কর্মসংস্থান ইস্যু এবং রক্ষণশীল দৃষ্টিভঙ্গির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন নি ওবামা। কিন্তু মঙ্গলবারের বিতর্কে ওবামা সেই ব্যর্থতা পুষিয়ে নেয়ারই যথাসাধ্য চেষ্টা করবে বলেই মনে করছে রিপাবলিকানরা। আর এরপর আগামী সোমবার ফ্লোরিডায় পরবর্তী ও চূড়ান্ত বিতর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে মুখোমুখি হবেন দুই প্রতিদ্বন্দ্বী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৪৯ঘ.