ত্রিপোলি/বেনগাজি, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় সেনাবাহিনীর কাছে অস্ত্র সমর্পন করছে মুয়াম্মার গাদ্দাফি বিরোধী সাবেক শসস্ত্র লিবীয়রা।
গাদ্দাফির বিরুদ্ধে লড়াইয়ের সময় গড়ে ওঠা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও রক্ষীবাহিনীর কাছ থেকে অস্ত্র ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে লিবিয়ার নতুন শাসকরা। এরই আওতায় চলছে এ অস্ত্র সমর্পন।
লিবিয়ার রক্ষীবাহিনীগুলো এখনও দাপটের সঙ্গে টিকে আছে। মাঝে মাঝে তারা আইন নিজেদের হাতে তুলে নিয়ে সাধারণ মানুষের বিরক্তির কারণও হয়ে উঠছে।
গত ১১ সেপ্টেম্বর বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার ঘটনার পর এ সমস্ত রক্ষীবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করেছে জনগণ।
এরপর থেকে লিবিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাপের মুখে বর্তমান শাসকগোষ্ঠী। ওই হামলায় মার্কিন রাষ্ট্রদূতসহ ৪ জন নিহত হন।
এরপর সরকার রক্ষীবাহিনী ভেঙে দেয়াসহ অনুমোদন থাকা সশস্ত্র দলগুলোকে সরকারি সহায়তা দেয়ার পদক্ষেপ নিয়েছে।
শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে বিশাল লাইন ধরে উৎসবমুখর পরিবেশে অস্ত্র হস্তান্তর করেছে । হস্তান্তরকৃত অস্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের বন্দুক, বোমা, রকেট লাঞ্চারসহ গ্রেনেড ছুঁড়তে সক্ষম এমন রকেট লাঞ্চারও ছিলো।
শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে ছোট্ট একটি ব্রিগেডসহ অস্ত্র হস্তান্তর করেছে ২’শরও বেশি লিবীয়। হস্তান্তরকৃত অস্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের বন্দুক, বোমা, রকেট লাঞ্চারসহ গ্রেনেড ছুঁড়তে সক্ষম এমন রকেট লাঞ্চারও ছিলো।
নির্ধারিত স্থানে বিভিন্ন তাঁবুতে পুরুষরা অস্ত্র জমা দেয়ার সময় তা দেখতে ভিড় জমায় নারী ও শিশুরা। এসময় এসব এলাকায় সেনাবাহিনীর বাদকদলের বাজনাসহ লিবিয়ার জনপ্রিয় বিভিন্ন সঙ্গীতও বাজানো হয়।
লিবিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যমগুলোতে এ হস্তান্তর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
বেনগাজিতে অন্তত ৮শ’ এবং ত্রিপোলিতে ২শ’ লিবীয় অস্ত্র জমা দেয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবারো এভাবে অস্ত্র হস্তান্তরের আয়োজন করা হবে বলেও জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬১৩ঘ.
bdnews24