কেপ ক্যানাভেরাল, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মঙ্গল গ্রহে কোনো এক সময় বয়ে চলা খরস্রোতা নদীর চিহ্নের পরিষ্কার ছবি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো রোবোযান কিউরিওসিটি।
কিউরিওসিটি মঙ্গলের যে জায়গাটিতে অবতরণ করেছে সেই জায়গায়ই রয়েছে নদীর এ চিহ্ণ। জায়গাটি কোনো একসময় পানিতে ক্ষয়ে যাওয়ার আলামত স্পষ্ট ধরা পড়েছে কিউরিওসিটির তোলা ছবিতে।
মঙ্গলে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা খুঁজতে গবেষকরা সেখানে জীবধারণের জন্য অপরিহার্য উপাদান পানি থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।
মঙ্গলে পানি প্রবাহ ছিল গবেষকদের এমন ধারণা দীর্ঘদিনের। এবার কিউরিওসিটি তারই ষ্পষ্ট প্রমাণ দিল।
নুড়ি ও বালি দিয়ে গঠিত পাথরের যে ছবি কিউরিওসিটি পাঠিয়েছে সে পাথরের আকার এবং নুড়ির গড়ন দেখে ধারণা করা হচ্ছে তা পানি প্রবাহের ফলেই ক্ষয়ে গেছে।
বৃহস্পতিবার পাঠানো এসব ছবিতে দেখা গেছে শিলাখন্ডে আটকে থাকা গোলাকার বেশকিছু পাথর।
এ পাথরের আকৃতি দেখে বিজ্ঞানীদের ধারণা, খরস্রোতা পানির প্রবাহেই পাথরগুলো সেখানে ভেসে এসেছে। কারণ, পাথরগুলো আকৃতিতে অনেক বড় হওয়ায় সেগুলো বাতাসে উড়ে আসা সম্ভব নয়।
বহুবছর আগে বয়ে চলা নদীর তলদেশ এ পাথরে পরিপূর্ণ ছিল বলেই বিজ্ঞোনীদের ধারণা। যে নদী ছিল পায়ের গোড়ালি কিংবা হাটু পর্যন্ত গভীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৯৪৪ঘ.
bdnews24