২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের টেলিভিশনে ওবামা-হিলারির বিজ্ঞাপন

ইসলামবিরোধী চলচ্চিত্র নিয়ে পাকিস্তানে সৃষ্ট বিক্ষুব্ধ পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বক্তব্য সম্বলিত বিজ্ঞাপন প্রচারের জন্য পাকিস্তানি টেলিভিশন চ্যানেলগুলোকে অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসলামবিরোধী চলচ্চিত্র নিয়ে পাকিস্তানে সৃষ্ট বিক্ষুব্ধ পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বক্তব্য সম্বলিত বিজ্ঞাপন প্রচারের জন্য পাকিস্তানি টেলিভিশন চ্যানেলগুলোকে অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞাপন প্রচারের জন্য যুক্তরাষ্ট্রের ইসলামাবাদ দূতাবাস প্রায় ৭০ হাজার ডলার ব্যয় করেছে। বিজ্ঞাপনটিতে ওবামা ও হিলারি সকল ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করে বিতর্কিত চলচ্চিত্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন বলে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, “পাকিস্তানের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য এই পদক্ষেপকেই সবচেয়ে ভালো পন্থা হিসেবে বিবেচনা করা হয়েছে।” বিতর্কিত চলচ্চিত্রের প্রতিবাদে যুক্তরাষ্ট্রবিরোধী সবচেয়ে বেশি বিক্ষোভ ছড়িয়ে পড়া দেশগুলোর মধ্যে পাকিস্তান অন্যতম। বিজ্ঞাপন প্রচারের আগে দরকার ছাড়া পাকিস্তানে না যেতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে চলচ্চিত্র নিয়ে সৃষ্ট প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধদের হামলায় লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ চার মার্কিন নাগরিক নিহত হয়। চলচ্চিত্রের প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩১ ঘ.