দামেস্ক, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ-আরব লিগের নতুন দূত লাখদার ব্রাহিমি বৃহস্পতিবার সিরিয়া সঙ্কট নিয়ে আলোচনার জন্য দামেস্কে গেছেন।
১ সেপ্টেম্বরে সিরিয়া শান্তিদূত দূত কফি আনানের স্থলাভিষিক্ত হওয়ার পর ব্রাহিমি এই প্রথম দেশটিতে গেলেন।
আলজেরিয়ার প্রবীণ কূটনীতিক ব্রাহিমি বৃহস্পতিবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মৌয়ালেমের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর সিরিয়া সঙ্কট নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
সিরিয়া সফরকালে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সরকারবিরোধী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন ব্রাহিমি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৫০ঘ.
bdnews24