সিউল, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিদ্বন্দ্বী দেশ দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সাহায্য নেয়ার প্রস্তাবে রাজি বন্যা কবলিত উত্তর কোরিয়া।
পিয়ংইয়ংয়ের নতুন নেতা এই প্রথম সিউলের কাছ থেকে সাহায্য নিতে রাজি হয়েছেন।
বন্যা ও খরার কারণে এ বছর উত্তর কোরিয়ায় শস্য উৎপাদন ১০ শতাংশেরও বেশি কমে গেছে বলে গত সপ্তাহে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
গত মাসে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি উত্তর কোরিয়ায় প্রথম দফায় জরুরি খাদ্য সাহায্য পাঠানোর ঘোষণা দেওয়ার পর দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংকে সর্বসা¤প্রতিক এ সাহায্যের প্রস্তাব দিয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি গ্রীস্মে বন্যা ও টাইফুনের কারণে অন্তত ২শ’ মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে ২লাখেরও বেশি মানুষ। নষ্ট হয়েছে লাখ লাখ একর জমির ফসল।
দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়া সিউলের কাছ থেকে সাহায্য নিতে রাজি হওয়ায় এখন দুপক্ষের মধ্যে আলোচনা হবে। কতটা এবং কি ধরনের ত্রাণ সাহায্য দেশটিতে পাঠানো হবে তা নির্ধারণ করা হবে এ আলোচনার মধ্য দিয়ে।
এর আগে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার আলোচনা দু’দেশের সম্পর্কে নানা জটিলতার কারণে ভেস্তে গেছে।
গত বছর উত্তর কোরিয়া খাদ্য ও চিকিৎসা সাহায্যের পরিবর্তে নির্মাণ সামগ্রী দেয়ার অনুরোধ জানানোয় দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংকে দেয়া সাহায্য প্রস্তাব ফিরিয়ে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৮ঘ.
bdnews24