২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ডের রায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’: হাশেমি

ইরাকের পলাতক ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাশেমি আদালতে তার দোষী সাব্যস্ত হওয়া এং মৃত্যুদণ্ডের রায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 10:21 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

বাগদাদ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের পলাতক ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাশেমি আদালতে তার দোষী সাব্যস্ত হওয়া এং মৃত্যুদণ্ডের রায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছেন। তুরস্কে এক সাংবাদিক সম্মেলনে ইরাকি আদালতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন হাশেমি বলেন, এ রায় অন্যায়। তিনি কখনই তা মেনে নেবেন না। প্রধানমন্ত্রী নূরি আল মালিকির বিরুদ্ধেও তীব্র আক্রমণাত্মক বক্তব্য রাখেন হাশেমি। মালিকি ইরাকে সা¤প্রদায়িক সংঘাত উস্কে দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। হাশেমির অনুপস্থিতিতেই রোববার তার মৃত্যুদণ্ড দেয় ইরাকের একটি আদালত। খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ সাজা দেয়া হয়। হাশেমির বিরুদ্ধে ‘ডেথ স্কোয়াড’ পরিচালনার অভিযোগ ওঠার পর এ বছরের শুরুর দিকে তিনি ইরাক ছেড়ে পালিয়ে যান। রোববার ইরাকের উচ্চ অপরাধ আদালতের মুখপাত্র আব্দুল সাত্তার আল-বীরকাদর বলেন, তারেক আল হাশেমি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে। কিন্তু সংবাদ সম্মেলনে হাশেমি নিজেকে নিদোর্ষ দাবি করেন এবং দেশসেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। কৌসুলিরা জানিয়েছে, হাশেমি ১৫০টি হত্যার ঘটনায় জড়িত। হাশেমির পাশাপাশি একই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তার জামাইও। তুরস্কে নির্বাসিত হাশেমি এ মামলাকে সুন্নিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করেছেন। তবে সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। গত ডিসেম্বরে হাশেমি অভিযুক্ত হওয়ার আগে শিয়া সংখ্যাগরিষ্ঠ সরকারে তিনিই ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ সুন্নি মুসলিম। ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেন ছিলেন সুন্নি এবং অনেক সুন্নি বিশ্বাস করে তারা শিয়ারা তাদের কোণঠাসা করেছে। সুন্নিদের অভিযোগ, মালিকি একনায়কের মত আচরণ করছেন। ২০১১ সালের ১৯ ডিসেম্বর হাশেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরাক সরকার। যুক্তরাষ্ট্রের সেনারা সেদেশ ছেড়ে যাওয়ার পরদিনই এ নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর হাশেমি প্রথমে দেশটির স্বায়ত্ত্বশাসিত এলকা কুর্দিস্তানে পালিয়ে যান। সেখান থেকে কাতার এবং পরে তুরস্কে পালান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৫৫০ঘ.