২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারিকেনে ক্ষতিগ্রস্ত লুইজিয়ানা পরিদর্শন করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার হ্যারিকেন আইজাকের আঘাতে ক্ষতিগ্রস্ত লুইজিয়ানা রাজ্য সফর করেছেন। এসময় ক্ষতিগ্রস্তদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাহায্য করার প্রতিশ্র“তি দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

লাপ্লাস, লুইজিয়ানা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার হ্যারিকেন আইজাকের আঘাতে ক্ষতিগ্রস্ত লুইজিয়ানা রাজ্য সফর করেছেন। এসময় ক্ষতিগ্রস্তদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাহায্য করার প্রতিশ্র“তি দেন তিনি। ডেমক্রেট দলের জাতীয় সম্মেলনের আগেই হ্যারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন ওবামা। বৃহস্পতিবার অনুষ্ঠেয় ওই সম্মেলন থেকে ওবামাকে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেট দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হবে। তবে ওবামার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনি আগেই হ্যারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসেছেন। ফ্লোরিডায় দলীয় সম্মেলন থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরদিন গত শুক্রবার লুইজিয়ানা পরিদর্শ করেন রমনি। আকাশ পথে লুইজিয়ানা আসার পর প্রধান শহর নিউ অর্লিন্সে যান ওবামা। এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি সেন্ট জোনস দ্য ব্যাপ্টিস্ট প্যারিস এলাকা ঘুরে দেখেন। এসময় কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা, রাজ্য কর্মকর্তা ও স্থানীয় কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। উপড়ে পড়া গাছপালা, উড়ে যাওয়া বিধ্বস্ত বেড়া, স্তুপীকৃত ধ্বংসাবশেষ ও রাস্তার পাশে জমে থাকা পানি ইত্যাদি হ্যারিকেনের তাণ্ডবের সাক্ষ্য প্রত্যক্ষ করেন ওবামা। ক্ষতিগ্রস্ত স্থানীয়দের সান্তনা দেন ও তাদের দুর্দশার কথা শোনেন। পরিদর্শনের পর ওবামা বলেন, “সেন্ট জোনস প্যারিসের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।” এরপর তিনি লুইজিয়ানা ও পার্শ্ববর্তী মিসিসিপি রাজ্যের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। হ্যারিকেনের তাণ্ডবে প্রাণহানীর সংখ্যা সীমিত থাকায় পরিদর্শনের শেষ পর্যায়ে জরুরি উদ্ধার ও ত্রাণ বিভাগের কর্মকর্তাদের প্রশংসা করেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৩ ঘ.