২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ারে আত্মঘাতী হামলায় ২ মার্কিনিসহ নিহত ৫

পাকিস্তানের পেশোয়ারে জাতিসংঘের শরণার্থী সংস্থার একটি ভবনের সামনে সোমবার আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। এতে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের ২ জন নাগরিক রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 07:22 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

পেশোয়ার (পাকিস্তান), সেপ্টেম্বও ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পেশোয়ারে জাতিসংঘের শরণার্থী সংস্থার একটি ভবনের সামনে সোমবার আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। এতে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের ২ জন নাগরিক রয়েছে। পুলিশসূত্রে এ খবর নিশ্চিত করা হয়। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রের নিহত ওই ২ নাগরিক মার্কিন কনস্যুলেটে কাজ করতেন বলে প্রাদেশিক তথ্যমন্ত্রী মিয়া ইফতেখার হুসেইন সাংবাদিকদের জানান। তিনি আরো জানান হামলায় ৫ জন নিহত হয়েছে। এ ব্যাপারে পেশোয়ারের মার্কিন কনস্যুলেট থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। টেলিভিশনে স¤প্রচারিত ফুটেজে মার্কিন পাসপোর্টের একটি ছবি বার বার দেখাচ্ছে। ওই পাসপোর্টের কিছুটা অংশ আগুনে পুড়ে গেছে। আল কায়েদার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত পাকিস্তানের তালেবান গোষ্ঠী সা¤প্রতিক সময়ে দেশটিতে অনেকগুলো আত্মঘাতী হামলার ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৯ ঘ.