২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সফর করে বিতর্কে জড়ালেন বান

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের ইরান সফর নিয়ে বিতর্ক উঠেছে। বির্তকের জবাবে মুন বলেছেন মহাসচিব হিসেবে জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত হওয়ার অধিকার সংরক্ষণ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 08:20 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

দুবাই, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ মহাসচিব বান কি মুনের ইরান সফর নিয়ে বিতর্ক উঠেছে। বির্তকের জবাবে মুন বলেছেন মহাসচিব হিসেবে জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত হওয়ার অধিকার সংরক্ষণ করেন তিনি। শুক্রবার এক সাক্ষাৎকারে মুন তার ইরান সফরের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, ইরান সফরকে তিনি ইরানের মানবাধিকার পরিস্থিতি উন্নত করা ও পরমাণু প্রকল্প নিয়ে স্বচ্ছ হওয়ার জন্য চাপ সৃষ্টি করতে ব্যবহার করেছেন। তিনি বলেন, “আমি কূটনীতির শক্তিতে বিশ্বাস করি, আমি আলোচনায় বিশ্বাস করি আর সম্পর্কে বিশ্বাস করি। তেহরান সফরের সময় আমি এই কাজগুলিই করেছি।” তেহরান থেকে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ফেরার সময় দুবাইতে এক যাত্রাবিরতির ফাঁকে রয়টার্সেও সঙ্গে এক সাক্ষৎকারে এসব কথা বলেন মুন। তেহরানে অনুষ্ঠিত ন্যাম সস্মেলনে যোগ দেওয়ায় মুনের সমালোচনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে ইরান নিজের কূটনৈতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে চাচ্ছে আর মুন ইরানের হাতের পুতুল হয়ে কাজ করছেন বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এবস অভিযোগ অস্বীকার করে বান বলেন, “আমি মনে করি ইরান সফর নিয়ে বিতর্ক থাকবে না। জাতিসংঘের মহাসচিব হিসেবে যে কোনো সদস্য দেশের সঙ্গে সম্পর্ক রাখার অধিকার আমার আছে।” তবে তার আহ্বানে ইরানের সাড়া দেওয়ার বিষয়ে তিনি অনেক ক্ষেত্রেই পুরোপুরি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। ইরানে এটিই তার প্রথম সফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৮ ঘ.