২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ারে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১১

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের ব্যস্ত একটি বাজারে গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ১১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১৬ জন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 05:44 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের ব্যস্ত একটি বাজারে গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ১১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১৬ জন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বিবিসি এ খবর জানায়। অপর এক খবরে জানা গেছে, ওয়ার্কশপে মেরামত করার সময় গাড়িটি বিস্ফোরিত হয়। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানে স¤প্রতি অনেক হামলার জন্য তালেবান গোষ্ঠীকে দায়ী করা হয়। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে রয়টার্স জানিয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়া ইফতেখার হুসেইন বলেছেন, “ওই গাড়িটিকে ওয়ার্কশপে মেরামতের জন্য আনা হয়েছিল নাকি সেটিতে বোমা পেতে রাখা হয়েছিল, এ বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।” বিস্ফোরণে অন্ততপক্ষে ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩০ ঘ.