২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটছে

সিরিয়ায় মানবিক পরিস্থিতির চরম অবনতি ঘটছে। লড়াইয়ে প্রতিদিন নিহত হচ্ছে অসংখ্য মানুষ। খাবার ও অন্যান্য মৌলিক চাহিদা মেটানো দিন দিনই মানুষের জন্য কঠিন হয়ে উঠছে বলে শুক্রবার জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

জেনেভা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় মানবিক পরিস্থিতির চরম অবনতি ঘটছে। লড়াইয়ে প্রতিদিন নিহত হচ্ছে অসংখ্য মানুষ। খাবার ও অন্যান্য মৌলিক চাহিদা মেটানো দিন দিনই মানুষের জন্য কঠিন হয়ে উঠছে বলে শুক্রবার জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)। রেডক্রসের মুখপাত্র হিচাম হাসান বলেন, লড়াইয়ের কারণে মানুষজনের কাছে ত্রাণ সরবরাহ পৌঁছানো যাচ্ছে না। নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে দামেস্কে রেডক্রসের প্রায় ৫০ জন কর্মী আটকা পড়ে থাকায় গত দু সপ্তাহ ধরে ত্রাণকাজ ব্যহত হয়েছে বলে জানান তিনি। সিরিয়ার বহু জায়গাতেই মানবিক পরিস্থিতির ক্রমেই এমন অবনতির দিকে যাচ্ছে এবং ত্রাণের জন্য মরিয়া হয়ে থাকা মানুষকে সাহায্য করাটাকেই এ মুহূর্তে অগ্রধিকার দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইসিআরসি। বিবৃতিতে আরো বলা হয়, সম্প্রতি কয়েক সপ্তাহে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তারা পুরোপুরি ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১১ঘ.