২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে শুক্রবার ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। এরপরপরই ওই অঞ্চলজুড়ে কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ম্যানিলা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনে শুক্রবার ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। এরপরপরই ওই অঞ্চলজুড়ে কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। ফিলিপাইনসহ ইন্দোনেশিয়া, জাপান, বেলাউ, তাইওয়ান, গুয়াম ও পাপুয়া নিউ গিনিতে সুনামি সতর্কতা জারির কিছুক্ষণ পরই তা আবার তুলে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিপাইনের সামার প্রদেশের গুইউয়ান শহরের ৯১ মাইল পূর্ব উপকূলে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪০ঘ.