২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডর দূতাবাসে একবছর থাকতে পারেন অ্যাসাঞ্জ

মুক্তির জন্য একটি সমঝোতায় পৌঁছতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ছয়মাস থেকে এক বছর অপেক্ষা করে থাকতে হতে পারে বলে মনে করছেন উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

কুয়িটো, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুক্তির জন্য একটি সমঝোতায় পৌঁছতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ছয়মাস থেকে এক বছর অপেক্ষা করে থাকতে হতে পারে বলে মনে করছেন উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এ সময়ের মধ্যে সুইডেন তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেবে বলেও আশা করছেন করেন। বৃহস্পতিবার ইকুয়েডরের গামা টেলিভিশন নেটওয়ার্কে স¤প্রচারিত এক সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ একথা বলেন। সুইডেনে ধর্ষণ ও যৌন অসদাচরণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অ্যাসাঞ্জকে হস্তান্তর করতে চায় ব্রিটেন। হস্তান্তর ঠেকাতে গত দু’মাসেরও বেশি সময় ধরে অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন। বিষয়টি ইকুয়েডর ও ব্রিটেনের মধ্যে কূটননৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। অ্যাসাঞ্জের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলতি সপ্তাহে আবার শুরু হয়েছে আর ইকুয়েডর সরকার জানিয়েছে, অ্যাসাঞ্জের বিষয়ে ব্রিটনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী তারা। তাতে নিশ্চয়তা দেওয়া হবে সুইডেনে হস্তান্তর করা হলে সুইডেন অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না। চলতি মাসের প্রথমদিকে অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করেছে ইকুয়েডর। অ্যাসাঞ্জের মতো ইকুয়েডরও মনে করে সুইডেনেে ক যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হলে অ্যাসাঞ্জকে গোপন গোয়েন্দা নি ফাঁস করার অভিযোগে বিচাররের মুখোমুখি করে ফাঁসিতে ঝুলানো হবে। “আমি মনে করি কূটনৈতিক পথেই সমস্যার সমাধান হবে। সুইডিশ সরকার মামলাটি উঠিয়ে নিতে পারে। আমি মনে করি এটাই হবে সবচেয়ে স্বাভাবিক পরিণতি। কি হয়েছে তার অনুপুঙ্খ তদন্ত করে তারা হয়তো মামলাটি উঠিয়ে নেবে,” বলেন অ্যাসাঞ্জ। “আমি মনে করি আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে এসবের সমাধান হয়ে যাবে; এটিই আমার ধারণা,” সাক্ষাৎকারে বলেন তিনি। চলতি সপ্তাহের প্রথম দিকে ইকুয়েডরের লন্ডন দূতাবাসে সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়। অ্যাসাঞ্জের কথা স্প্যানিশে ডাবিং করে ইকুয়েডরের টেলিভিশনটিতে স¤প্রচার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৪ঘ.