ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মরত অবস্থায় এক প্রহরী চীন সরকারের কাছে গোপন তথ্য বিক্রির চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এরফলে তাকে প্রায় ২০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
ব্রায়ান আন্ডারউড নামে ৩২ বছর বয়সী ওই প্রহরী ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াঙজু শহরে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মরত ছিলেন।
চীনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্ডারউড দূতাবাসের বিস্তারিত নিরাপত্তা ব্যবস্থা ও আলোকচিত্র সরবরাহ করার প্রস্তাব দিয়ে চিঠি লিখেন।
এ ঘটনার বিষয়ে আইনজীবী জানিয়েছেন, আন্ডারউড পুঁজিবাজারে অর্থ খুইয়েছেন। ফলে ওই গোপন তথ্য বিক্রির মধ্যদিয়ে তিনি ৫০ লাখ ডলার পাবেন বলে আশা করেছিলেন।
এই অপরাধের কারণে চলতি বছরের নভেম্বর থেকে আন্ডারউডকে কারাগারে যেতে হবে এবং ২০ বছর দণ্ড ভোগ করতে হবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মনাকো এক বিবৃতিতে জানিয়েছেন, “ব্রায়ান আন্ডারউড যুক্তরাষ্ট্রের দূতাবাসে বিদেশি গোয়েন্দাগিরি ঠেকাতে নতুন আইন ও ব্যক্তিগত সুবিধা জন্য আর্থিকভাবে লাভবান হতে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।”
চীনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গোপন তথ্য সরবরাহ করার প্রস্তাব দিয়ে চিঠি লেখার চেষ্টা করলেও অপর এক প্রহরীর তা ধরে ফেলে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করে।
তবে ইতোপূর্বে এ ধরনের তথ্যপাচারে ব্রায়ান আন্ডারউড সফল হয়েছেন কি না সে সম্পর্কে কোনো তথ্যপ্রমাণ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৫ ঘ.
bdnews24