২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াগামী শরণার্থীবোঝাই নৌকাডুবি, নিখোঁজ ১৪০

ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়াগামী শরণার্থী বোঝাই ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকাতে থাকা ১৪০ জনেরও অধিক মানুষ সমুদ্রে ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 07:41 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

সিডনি, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়াগামী শরণার্থী বোঝাই ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকাতে থাকা ১৪০ জনেরও অধিক মানুষ সমুদ্রে ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জেসন ক্ল্যারি বৃহস্পতিবার এ তথ্য জানান। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ ডুবে যাওয়া ওই নৌকার খোঁজে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ সহযোগিতা করছে। ওই নৌকার ডুবে যাওয়ার বিষয়টি বুধবারই প্রথম জানা যায়। জাভা থেকে ৪২ নটিক্যাল মাইল দূরে ওটি নিমজ্জিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ ও হেলিকপ্টার সম্ভাব্য স্থানে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। সাংবাদিকদের উদ্দেশে ক্ল্যারি বলেন, “সমুদ্র থেকে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তবে অনেকেই সমুদ্রে নিমজ্জিত হয়েছে বলে আমরা আশঙ্কা করছি।” তিনি বলেন, আমাদের ধারণা নৌকাটিতে ১৫০ জন মানুষ ছিল। অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে প্রায়ই অস্ট্রেলিয়ার ভারত মহাসাগরের ক্রিসমাস উপদ্বীপের উদ্দেশ্যে ইন্দোনেশিয়েো ক চোরাকারবারীদের সহায়তায় যাত্রা করে মানুষ। ওই প অত্যন্ত বিপজ্জনক। আর নৌকাগুলোও অতিরিক্ত মানুষে বোঝাই থাকে। ফলে প্রায়ই নৌকা ডুবে গিয়ে অসংখ্য মানুষের প্রাণহানি হয়। ২০০১ সাল থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে ইন্দোনেশিয়েো ক সমুদ্রপে যাত্রা করে সমুদ্রে ডুবে প্রাণ হারিয়েছে অন্ততপক্ষে ১ হাজার মানুষ। বুধবার ওই নৌকা থেকে এক ব্যক্তি অস্ট্রেলিয়ার উদ্ধার কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে জানান, নৌকার ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে। তাদের সহায়তা প্রয়োজন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, ২০১১ সালে অস্ট্রেলিয়া ১১ হাজার ৮শ’ মানুষকে শরণার্থী হিসেবে গ্রহণ করেছে। অস্ট্রেলিয়া আবারো নারাউ ও পাপুয়া নিউ গিনিতে শরণার্থী বন্দিশিবির চালু করার পরিকল্পনা করছে। সমুদ্রে পথে অস্ট্রেলিয়ায় অবৈধভাবে প্রবেশ রোধ সমুদ্রে ডুবে যাওয়া ঠেকাতেই তারা এই পরিকল্পনা করছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩৫ ঘ.