দুবাই, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমা অবরোধ এবং বিচ্ছিন্নতার জবাবে বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে সংহতির দৃষ্টান্তস্বরূপ জোট নিরপেক্ষ (ন্যাম) ১২০ টি দেশের সম্মেলন উদ্বোধন করেছে ইরান।
বাদবাকী বিশ্ব েেক যুক্তরাষ্ট্রের ইরানকে একঘরে করার চেষ্টা যে র্ব্য হয়েছে এ সম্মেলন তারই প্রমাণ বলে মন্তব্য করেছে তেহরান।
রোববার সম্মেলন উদ্বোধন করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বলেন, পরমাণু কর্মসূচির জন্য শাস্তিস্বরূপ ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে এ সম্মেলন সংহতির এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরবে বলেই আশা করেন তিনি।
রোববার ন্যাম সম্মেলন উদ্বোধন করা হলেও বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হবে বলে জানানো হয়েছে খবরে।
সালেহি বলেন, ন্যাম সম্মেলনের অংশগ্রহণকারীদেরকে একতরফা অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে আন্তরিকভাবে প্রতিবাদ জানাতে হবে। যে অবরোধ জোট নিরপেক্ষ দেশগুলোর বিরুদ্ধে প্রয়োগ করেছে গুটিকয়েক দেশ।
সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও উপস্থিত থাকছেন।
পরমাণু ইস্যু নিয়ে তেহরানের ওপর পশ্চিমা অবরোধ সত্ত্বেও ইরানের তেল আমদানিকারক দেশগুলোর মধ্যে ভারত এখনো অন্যতম।
সপ্তাহব্যাপী এ সম্মেলনে ১২০ টি দেশের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করছেন। ফলে পশ্চিমা অবরোধের ফলে তেহরান যে এখনো বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়নি তা-ই দেখানোর সুযোগ পাচ্ছে ইরান।
বিশ্বকে পরমাণু অস্ত্র মুক্ত করার আহ্বান জানিয়ে রোববার সম্মেলন উদ্বোধন করেছে ইরান। যদিও পশ্চিমা বিশ্বের সন্দেহ ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে।
জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে বিশ্বকে পরমাণু অস্ত্র মুক্ত করা। সালেহি রোববার উদ্বোধনী অধিবেশনে এ লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দেন।
ইরানের দাবি, দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে তারা পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আশঙ্কা, পরমাণু কর্মসূচির আড়ালে হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান।
এ সন্দেহে তেহরানের ব্যাকিং ও তেল রপ্তানির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব।
কূটনৈতিক প্রচেষ্টা ও অর্থনৈতিক চাপে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হলে দেশটির ওপর সামরিক হামলা চালানোর ইঙ্গিত ইতোমধ্যেই দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, তাদের অস্তিত্ব নিয়ে হুমকি দিচ্ছে ইরান।
তবে তাদের সামরিক ক্ষমতা সম্পর্কে মুখ খুলতে নারাজ ইসরায়েল। কিন্তু দেশটি পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ বলে ধারণা করা হয়।
বিশ্বকে পরমাণু অস্ত্র মুক্ত করার আহ্বান জানিয়ে রোববার ‘জোট নিরপেক্ষ’ ১২০ টি দেশের সম্মেলন উদ্বোধন করেছে ইরান।
এদিকে পশ্চিমা বিশ্বের সন্দেহ ইরান হয়তো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে।
রোববার উদ্বোধন হলেও বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন শুরু হবে। এ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
পরমাণু ইস্যু নিয়ে তেহরানের ওপর পশ্চিমা অবরোধ সত্ত্বেও ইরানের তেল আমদানিকারক দেশগুলোর মধ্যে ভারত এখনো অন্যতম।
সপ্তাহব্যাপী ওই সম্মেলনে ১২০ টি দেশের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করবেন। ফলে পশ্চিমা অবরোধের ফলে তেহরান যে এখনো বহির্বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়নি এ বিষয়টি দেখানোর সুযোগ পাবে ইরান।
জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে বিশ্বকে পরমাণু অস্ত্র মুক্ত করা। ওই লক্ষ্যটিকেই স্মরণ করিয়ে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর।
ইরানের দাবি, দেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর লক্ষ্যে তারা পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আশঙ্কা, পরমাণু কর্মসূচির আড়ালে হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান।
এ সন্দেহে তেহরানের ব্যাকিং ও তেল রপ্তানির ওপর ব্যাপক অবরোধ আরোপ করেছে পশ্চিমা বিশ্ব।
ওদিকে কূটনৈতিক প্রচেষ্টা ও অর্থনৈতিক চাপে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হলে দেশটির ওপর সামরিক হামলার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, তাদের অস্তিত্ব নিয়ে হুমকি দিচ্ছে ইরান।
তবে তাদের সামরিক ক্ষমতা সম্পর্কে মুখ খুলতে নারাজ ইসরায়েল। কিন্তু দেশটি পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ বলে ধারণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০১ঘ.
bdnews24