২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় জাপানিজ সংবাদিক নিহত

সিরিয়ার সংঘাতময় শহর আলেপ্পোতে জাপানের এক সাংবাদিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 09:33 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার সংঘাতময় শহর আলেপ্পোতে জাপানের এক সাংবাদিক নিহত হয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিহত হন বলে টোকিও’র বরাত দিয়ে বিবিসি নিশ্চিত করেছে। ৪৫ বছর বয়সী ইয়ামামতো জাপান প্রেস এজেন্সির একজন যুদ্ধ সাংবাদিক ছিলেন। নিহত হওয়ার সময় তার স্বামী সঙ্গে ছিলেন। স্বামী তার সহকর্মীও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫৩১ ঘ.