২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় জাতিসংঘ মিশনের সমাপ্তি

নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের সাবেক দূত কফি আনান প্রণীত ছয় দফা শান্তি পরিকল্পনার অংশ হিসাবে যুদ্ধবিরতী পর্যবেক্ষণে ওই মিশনকে সেখানে পাঠানো হয়েছিল। বিদ্রোহী গোষ্ঠী ও সরকার উভয়েই আনানের পরিকল্পনা মেনে নিলেও দেশটিতে কখনো সহিংসতা বন্ধ হয়নি। বরং দেশটিতে সহিংসতার মাত্রা বাড়তে থাকায় মিশন সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। আনানের উত্তরসূরি লাখদার ব্রাহিমি সোমবার বলেছেন, সহিংসতা বন্ধে তিনি সব পক্ষের সঙ্গে কাজ করবেন। বিবিসিকে তিনি জানিয়েছেন, সহিংসতা বন্ধে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। পর্যবেক্ষণ মিশনের সমাপ্তি ঘোষণার পর জাতিসংঘ জানিয়েছে, এখন রাজনৈতিক যোগাযোগ রক্ষা করতে সিরিয়ায় একটি বেসামরিক কার্যালয় স্থাপন করা হবে। এদিকে মিশন সমাপ্তির আগে রাশিয়া সতর্ক করে বলেছিল, পর্যবেক্ষণ মিশন গুটিয়ে নেওয়ার পরিণতি ওই এলাকার জন্য শুভ হবেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২২১০ ঘ.