ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেনিজুয়েলার কারাগারে সোমবার এক দাঙ্গায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
রাজধানী কারাকাসের দক্ষিণে ইরায়ে কারাগারে ওই দাঙ্গা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কারা মন্ত্রী ইরিস ভারেলা। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভারেলা জানিয়েছেন, একজন কয়েদির এক আত্মীয়ের মৃত্যু নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে।
তবে দাঙ্গার যথাযথ কারণ এখনো পরিস্কার নয় বলে জানিয়েছে বিবিসি।
ইন্টার-আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটস জানিয়েছে, গত বছর ভেনিজুয়েলার কারগারগুলোতে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সহিংসতায় ৫শ’র বেশি কয়েদি নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০০৫ ঘ.
bdnews24