ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব-চীন সাগরে চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপে জাপানি নাগরিকরা তাদের পতাকা উড়ানোর পর চীনের বিভিন্ন শহরে জাপান-বিরোধী বিক্ষোভ করেছে চীনারা।
জাপানকে ওই দ্বীপ ছাড়ার দাবি জানিয়ে চীনের শেনঝেন ও গুয়াংঝৌসহ আরো বেশ কয়েকটি শহরে রোববার রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।
শেনঝেনে জাপানি রেস্টুরেন্টে হামলা ও জাপানে তৈরি গাড়ি ভাঙচুর করে কয়েকজন বিক্ষোভকারী।
দ্বীপটি জাপানের কাছে সেনকাকু ও চীনের কাছে দিয়াওয়ু নামে পরিচিত।
রোববার সকালে ১৫০ জনের একটি নৌ বহর জাপান নিয়ন্ত্রিত ওই দ্বীপে পৌঁছালে কমপক্ষে ১০ জন জাপানি মানবাধিকারকর্মী সাঁতরে গিয়ে তীরে উঠে।
জাপানি উপকূল রক্ষীবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করছে। শুরুতে মানবাধিকারকর্মীরা জানিয়েছে, তাদের ওই দ্বীপ ভ্রমণের অনুমতি নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২২১০ ঘ.
bdnews24