২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূতাবাস থেকে বিবৃতি দেবেন অ্যাসাঞ্জ

লন্ডনে ইকুয়েডরিয়ান দূতাবাস থেকে রোববার বিবৃতি দিবেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনে ইকুয়েডরিয়ান দূতাবাস থেকে রোববার বিবৃতি দিবেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ইকুয়েডর তার রাজনৈতিক আশ্রয় ঘোষণার পর থেকে যুক্তরাজ্য ও ইকুয়েডরের মধ্যে কূটনৈতিক বিরোধ দেখা দেওয়ার পর এ বিবৃতি দেবেন তিনি। যৌন নির্যাতনের অভিযোগে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চায় সুইডেন। তাই সুইডেনে হস্তান্তর এড়াতে জুন থেকে লন্ডনের ইকুয়েডরিয়ান দূতাবাসে অবস্থান করছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা। তবে তিনি ওই অভিযোগ অস্বীকার করেছেন। সুইডেন যদি তাকে বিচারের জন্য অন্য দেশের হাতে হস্তান্তর না করার নিশ্চয়তা দেয় তবে অ্যাসাঞ্জকে দেশটির সঙ্গে সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক বিধি অনুযায়ী, রাষ্ট্রদূতের অনুমতি ছাড়া স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী কোন দূতাবাসে প্রবেশ করতে পারে না। স্থানীয় সময় বিকাল ২টায় অ্যাসাঞ্জ বিবৃতি দেবেন বলে জানিয়েছে উইকিলিকস। এদিকে দূতাবাস থেকে বের হলে তাকে গ্রেফতারের হুমকি দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের গোপন কূটননৈতিক তথ্য ফাঁস করে বৈশ্বিক আলোচনায় আসে অ্যাসাঞ্জের উইকিলিকস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৮১২ ঘ.