২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কে বড় ধরনের বিস্ফোরণ

সিরিয়ার রাজধানী দামেস্কর একটি হোটেলের সামনে বড় ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 07:39 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

বৈরুত, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কর একটি হোটেলের সামনে বড় ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। ওই হোটেলটি জাতিসংঘের পরিদর্শকেরা ব্যবহার করতেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার এ খবর জানায়। তবে অন্যান্য সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাস্তার পাশে পেতে রাখা বোমায় এই বিস্ফোরণ ঘটেছে। সিরীয় টেলিভিশন জানায়, বোমাটি একটি গ্যাসের সিলিন্ডারের সঙ্গে যুক্ত ছিল। সরকারবিরোধী এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ধোঁয়া উঠছে। আহতদের চিকিৎসা দেওয়ার জন্য দ্রুত সেখানে একাধিক অ্যাম্বুলেস পৌঁছেছে বলেও ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। ওই হোটেলের আশপাশের এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সা¤প্রতিক সপ্তাগুলোতে দামেস্কে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩৭ ঘ.