২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান সাগরে সাঁতার প্রতিযোগিতা দ. কোরিয়ার

দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে মালিকানা নিয়ে বিরোধপূর্ণ দ্বীপের কাছাকাছি জাপান সাগরে রিলে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছে দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে মালিকানা নিয়ে বিরোধপূর্ণ দ্বীপের কাছাকাছি জাপান সাগরে রিলে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছে দক্ষিণ কোরিয়া। দ্বীপ থেকে ২০০ কিলোমিটারের বেশি জলসীমানা জুড়ে ৪০ জনের বেশি দক্ষিণ কোরিয়ান এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। স¤প্রতি দ্বীপটি নিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। বিরোধপূর্ণ দ্বীপটি দক্ষিণ কোরিয়ার কাছে দোকদো ও জাপানের কাছে তাকেশিমা নামে পরিচিত। শুক্রবার প্রথম বারের মত কোন দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট দ্বীপটি সফরের পর এ সাঁতারের আয়োজন করা হয়েছে। এ সফরে ক্রুদ্ধ জাপান দক্ষিণ কোরিয়া থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। দ্বীপটি আকারে ছোট হলেও এখানে প্রচুর মাছ পাওয়া যায় এবং বিপুল গ্যাসের মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। উভয় দেশ থেকেই দ্বীপটি প্রায় সমান দূরত্বে অবস্থিত। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/বিসিএস/২১৫০ ঘ.