২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে ভয়াবহ দাবানল

স্পেনের ক্যানারি দ্বীপের লা গোমেরায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পালাচ্ছে হাজার হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

স্পেন, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেনের ক্যানারি দ্বীপের লা গোমেরায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পালাচ্ছে হাজার হাজার মানুষ। লা গোমেরার ভ্যালি গ্রান রে তে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকলকর্মীরা। আগুন থেকে বাঁচতে রাতভর এলাকা ছেড়ে পালিয়েছে প্রায় ১ হাজার মানুষ। দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লা গোমেরার ভ্যালি গ্রান রে। আগুনের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। শুস্ক আবহাওয়া আর বাতাসের কারণে সেখানে আগুনের তীব্রতা বাড়ছে। টেনেরিফ এলাকায় আরেকটি এলাকায় ছোট পরিসরে আগুন জ্বলছে। মূল ভূখন্ডের টরেমানজানাস এলাকায় দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে মারা গেছে দুই দমকলকর্মী।] আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের সহায়তায় মোতায়েন করা হয়েছে ৮ টি হেলিকপ্টার ও ছয়টি বিমান। লা গোমেরাতেও তিনদিক থেকে ছড়িয়ে পড়া দাবানল সামাল দিতে বিমান ব্যবহার করা হচ্ছে। শুক্রবার থেকে দাবানল কবলিত এলাকাগুলোর ৫ হাজারেরও বেশি মানুষ পালিয়ে গেছে। ভ্যালি গ্রান রে থেকে প্রায় ৩ হাজার মানুষ পালিয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। তবে দাবানলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাড়িঘরের ক্ষযক্ষতির হিসাবও তাৎক্ষনিখভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৬ঘ.