জেরুজালেম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু হুমকির কাছে ইসরায়েলের নিরাপত্তায় অন্য মব হুমকিই ম্লান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেননিয়ামিন নেতানিয়াহু।
পরমাণু অস্ত্র সক্ষমতা অর্জনে ইরান জোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
রোববার ইসরায়েল মন্ত্রিসভার সাপ্তাহিক এক বৈঠকে নেতানিয়াহু এ মন্তব্য করেন।
ইসরায়েলি গণমাধ্যমে সরাসরি স¤প্রচারিত মন্তব্যে নেতানিয়াহু বলেন, “ইসরায়েলের নিরাপত্তায় সব হুমকি অন্য একটি হুমকির কাছে ম্লান হয়ে গেছে, নতুন হুমকির স্বরূপ এবং মাত্রা একেবারে ভিন্ন ধরনের।”
“এই পরিপ্রেক্ষিতে আমি আবারও বলছি, ইরানকে কোনভাবেই পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না।”
প্রধানমন্ত্রীর এ মন্তব্য গণমাধ্যমে প্রকাশের পর ইরানের বিরুদ্ধে শিগগিরই হামলা চালানো উচিত কিনা, এ প্রশ্নে দেশটিতে বিতর্ক আরো বাড়ছে।
ইরানে হামলা না চালিয়ে আন্তর্জাতিক কূটনীতিকে আরো সময় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
কিন্তু ইসরায়েল তা অগ্রাহ্য করতে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে।
নিজেদের পরামাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে ইরান। আক্রান্ত হলে তীব্র পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে দেশটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১২ঘ.
bdnews24