২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া সঙ্কট: জরুরি বৈঠক ডেকেছে আরব লিগ

সিরিয়া সঙ্কট নিয়ে আলোচনা করতে সৌদি আরবের জেদ্দায় জরুরি বৈঠক ডেকেছে আরব লিগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট, ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়া সঙ্কট নিয়ে আলোচনা করতে সৌদি আরবের জেদ্দায় জরুরি বৈঠক ডেকেছে আরব লিগ। সিরিয়ায় লড়াই বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দেওয়ার উপায় খুঁজতে রোববার এ বৈঠকে বসছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে কফি আনানের পর জাতিসংঘ ও আরব লিগের দূত কে হবেন তা ঠিক করা নিয়ে আলোচনা হবে। আনান এ মাসের শুরুর দিকে সিরিয়ায় আন্তর্জাতিক শান্তিদূতের পদ থেকে পদেে ক সরে দাঁড়ান। সিরিয়ায় আনানের ছয় দফা শান্তি পরিকল্পনা র্ব্য হওয়ায় তিনি পদত্যাগ করেন। ফলে বৈঠকের আলোচনায় প্রাধান্য পাবে পরবর্তী দূত নিয়োগের বিষয়টি। সিরিয়ায় বিদ্রোহীদের সমর্থক সৌদি আরব এবং কাতারের দূতরা বৈঠকে যোগ দেবেন। ওদিকে, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক একযোগে সিরিয়া নিয়ে কাজ করবে বলে জানিয়েছে। শনিবার বিষয়টি নিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু। সিরিয়ার বিদ্রোহীদের আরো ভালোভাবে সহায়তা করা নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠক শেষে তুরস্ক সফররত হিলারি সাংবাদিকদের বলেন, সিরিয়ায় যত দ্রুত সম্ভব রক্তক্ষয় বন্ধে দু’দেশ একসঙ্গে কাজ করবে। প্রয়োজনে নো ফ্লাই জোন চালুর সম্ভাবনা নিয়েও দু’নেতা আলোচনা করেছেন বলে গণমাধ্যমে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১২৪৪ঘ.