আডেন, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে ওই কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর মুকাল্লায় শুক্রবার এই ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা বিস্ফোরণের জন্য আল কায়েদাকে দায়ী করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিজের গাড়িতে পেতে রাখা বোমার বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় ব্রিগেডিয়ার ওমর বারাশেদকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।
এই বিস্ফোরণে তার দেহরক্ষীও নিহত হয়েছে। এতে আহত হয়েছেন এক বেসামরিক নাগরিক।
নামপ্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলার ধরন দেখে সন্দেহ হচ্ছে, এটি আল কায়েদার কাজ।
বৃহস্পতিবার রাতে হাদ্রামাউত প্রদেশের রাজধানীতে এই ঘটনা ঘটে।
চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির নিরাপত্তা বাহিনী রাজধানী সানায় আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠীর একটি হামলা পরিকল্পনা ভণ্ডুল করে দেয়, উদ্ধার করা হয় ৪০টি বেল্টবোঝাই বিস্ফোরক।
এ ছাড়াও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স¤প্রতি দক্ষিণাঞ্চলীয় শহর জারে এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় বিভিন্ন গোত্রের ৪৫ জন যোদ্ধা নিহত হয়। জঙ্গিরা আরো হামলারও হুমকি দেয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সাত জঙ্গিকে আটক করা হয়েছে।
চলতি বছরের জুন থেকে দেশটির আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত অভিযান শুরুর পর থেকে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর ধারাবাহিক হামলার অংশ এই সর্বসা¤প্রতিক বিস্ফোরণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৪ ঘ.
bdnews24