২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় পাল্টা হামলার প্রস্তুতি বিদ্রোহীদের

সিরিয়ার আলেপ্পোয় সেনা অভিযানের মুখে সালাহাদ্দিন থেকে সরে যাওয়ার পর আবার সেখানে পাল্টা হামলার জন্য প্রস্তুত হচ্ছে বিদ্রোহীরা। লড়াই আপাতত থিতিয়ে পড়ার এ সুযোগে পালাচ্ছে অধিবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

সিরিয়া, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার আলেপ্পোয় সেনা অভিযানের মুখে সালাহাদ্দিন থেকে সরে যাওয়ার পর আবার সেখানে পাল্টা হামলার জন্য প্রস্তুত হচ্ছে বিদ্রোহীরা। লড়াই আপাতত থিতিয়ে পড়ার এ সুযোগে পালাচ্ছে অধিবাসীরা। বিদ্রোহী গোষ্ঠী ‘ফ্রি সিরিয়ান আর্মি’ বৃহস্পতিবার সালাহাদ্দিন থেকে সরে যাওয়ার কথা স্বীকার করেছে। তবে শহরটির অন্যান্য কয়েকটি স্থানে থেমে থেমে লড়াই চলছে বলে জানিয়েছে তারা। বিদ্রোহী কমান্ডার আবু জামিল বলেছেন, “আমাদের প্রায় ৬০ যোদ্ধা স্মুখসারিতে লড়াই চালিয়ে যাচ্ছে এবং আজ (শুক্রবার) আমরা নতুন করে পাল্টা হামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছি।” বৃহস্পতিবার সরকারি বাহিনীর প্রচণ্ড গোলা হামলায় একের পর এক ভবন ভেঙে পড়তে থাকায় বিদ্রোহীরা সালাহাদ্দিন থেকে যায়। এলাকাটিতে গত তিনদিনের লড়াইয়ে নিহত হয় ২৫০ জন। এখন সালাহাদ্দিনে নতুন করে বিদ্রোহীদের লড়াই শুরুর প্রস্তুতির মধ্যে আলে্েপ্পা থেকে দলে দলে পালাচ্ছে অধিবাসীরা। সিরিয়ার বিদ্রোহীদের জন্য সহমর্মী হওয়ার পরও আরব কিংবা পশ্চিমা কোনো দেশই এখন পর্যন্ত দেশটিতে সামরিক হস্তক্ষেপ করেনি। নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে এ ধরনের কোনো ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধাচরণ করছে রাশিয়া এবং সিরিয়া। আঞ্চলিক মিত্র দেশ ইরানও স¤প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়েছে। বৃহস্পতিবার সিরিয়া সঙ্কট সমাধানে সরকার এবং বিদ্রোহী পক্ষকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘ বলছে, সিরিয়ার লড়াইয়ে কোনো পক্ষেরই জয় হবে না; বরং এখন দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধে সিরিয়া পরিস্থিতির আরো অবনতিরই লক্ষণ দেখা যাচ্ছে বলে এক বার্তায় জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৬১২ঘ.