সিরিয়া, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় আলেপ্পোয় সরকারি বাহিনীর প্রচণ্ড হামলার মুখে সালাহাদ্দিন এলাকা থেকে সরে গেছে বিদ্রোহীরা।
ফ্রি সিরিয়ান আর্মি বৃহস্পতিবার এলাকাটি থেকে সরে যাওয়ার কথা স্বীকার করেছে। তবে শহরটির অন্যান্য কয়েকটি স্থানে থেমে থেমে লড়াই চলছে বলে জানিয়েছে তারা।
সালাহাদ্দিনে লড়াইরত বিদ্রোহীরা বলেছে, প্রচণ্ড গোলা হামলায় একের পর এক ভবন ভেঙে পড়তে থাকায় বৃহস্পতিবার তারা সম্মুখসারি থেকে সরে আসতে বাধ্য হয়েছে।
বিদ্রোহী কমান্ডার আবু আলি বলেন, সালাহাদ্দিন থেকে ফ্রি সিরিয়ান আর্মির কিছু যোদ্ধা সরে গেছে। তবে অন্যান্য বিদ্রোহীরা জানিয়েছে, সম্মুখসারিতে লড়াই করা যোদ্ধারও সরে গেছে।
এ এলাকায় গত তিনদিনের লড়াইয়ে ২৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের এক বিদ্রোহী কমান্ডার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৬১২ঘ.
bdnews24