আবুজা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার মধ্যাঞ্চলের এক জির্গায় বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।
দেশটির কোগি রাজ্যের ওকেনে শহরের কাছাকাছি গির্জাটিতে বন্দুকধারীরা অতর্কিতে হামলা চালিয়ে উপসনাকারীদের ওপর গুলিবর্ষণ করে।
কোগি রাজ্য পুলিশের এক মুখপাত্র ফোনে রয়টার্সকে জানিয়েছেন, “অপরিচিত তিন বন্দুকধারীর গুলিতে ১৬ জন নিহত হয়েছে।”
কারা এ হামরা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়। কিন্তু এর আগে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম দেশটির গির্জাসহ অন্যান্য স্থানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬০৬ঘ.
bdnews24