২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে ফের সহিংসতা, নিহত ৩

বোড়ো দু®কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে তিন জন নিহত ও দুই জন আহত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 05:56 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আসাম রাজ্যে ফের জাতিগত সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার আসামের কোকরাঝর জেলায় গুলিতে অন্তত তিন জন নিহত ও দুই জন আহত হয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে। নতুন করে এ তিন জন নিহত হওয়ায় আদিবাসী বোড়ো স¤প্রদায় ও মুসলিম অভিবাসীদের মধ্যে গত মাস থেকে শুরু হওয়া এ দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ হয়েছে। আসামের আইজিপি (আইন-শৃঙ্খলা) এল আর বিষ্ণু বলেছেন, “সোমবার রাতে কোকরাঝর থানার রানিবুলি গ্রামে বোড়ো দু®কৃতকারীরা এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে তিন জন নিহত ও দুই জন আহত হয়েছে।” আহত দুজনকে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর কোকরাঝর জেলায় ফের কারফিউ জারি করা হয়েছে বলে জানান আইজিপি। এছাড়া সহিংসতার কারণে কোকরাঝরের পার্শ্ববর্তী চিরং জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি রয়েছে। সেখানেও সোমবার নতুন করে অগ্নিসংযোগ ও লুটতরাজের খবর পাওয়া গেছে। রাতে সেখানে কয়েকটি বাড়ি আগুন দেওয়া হয়েছে জানিয়ে আইজিপি বিষ্ণু বলেন, পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে না পৌঁছালে বড় ধরনের সহিংস ঘটনা ঘটতে পারতো। চিরংয়ে এই অগ্নিসংযোগের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১১৫৩ ঘ.