জেরুজালেম, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান, সিরিয়াসহ অঞ্চলের অন্যান্য শত্র“দেশের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ইসরায়েল।
অ্যারো-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আরো আধুনিক করে গড়ে তুলছে দেশটি।
ইরান স্বল্পপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দেওয়ার পরপরই ইসরায়েল এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার কথা জানাল।
ইরান, সিরিয়া ও অন্যান্য বৈরি দেশের বিরুদ্ধে আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতার দৌড়েই ইসরায়েলের এ পদক্ষেপ। যে প্রতিযোগিতায় সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঙ্গে যুগপৎভাবে প্রযুক্তিগত উন্নয়নের ধারায় নতুন ‘ব্লক ফোর’ প্রজন্মের রকেট, রাডার প্রস্তুত করছে ইসরায়েল।
অ্যারো-২ এর পাশাপাশি অ্যারো-৩ ও তৈরি করছে ইসরায়েল। এ ক্ষেপণাস্ত্র ২০১৪-২০১৫ সাল নাগাদ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।
এছাড়া, ‘ডেভিডস স্লিং’ বা ‘ম্যাজিক ওয়ান্ড’ নামক আরেকটি শক্তিশালী রকেট বিধ্বংসী রকেট তৈরি নিয়েও কাজ করছে ইসরায়েল। যা আগামী বছরেই চালু করবে তারা।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের মধ্যে স¤প্রতি ইসরায়েল উদ্বিগ্ন হয়ে পড়েছে সিরিয়া নিয়ে।
সিরিয়ার বিদ্রোহী তৎপরতায় দেশটির রাসায়নিক ও স্কাড ক্ষেপণাস্ত্রের ওপর দামেস্কের নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়তে পারে বলে ইসরায়েল উদ্বিগ্ন।
ইসরায়েল দু’টি দেশেই আগবাড়িয়ে হামলা চালানোর হুমকি দিয়েছে। কিন্তু এ পথে এগুলে অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে ব্যাপক যুদ্ধ ও সংঘাত। কারণ, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক পন্থায় সঙ্কট সামাল দেওয়ার চেষ্টা করছে।
ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভাষ্য, স্বল্প-পাল্লার গেরিলা রকেট বিধ্বংসী অ্যারো কিংবা ইরোন ডোম এর মতো এ ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধ ঠেকানো অর্থাৎ, প্রতিরক্ষার খাতিরেই গড়ে তোলা হচ্ছে।
ইসরায়েলের এ প্রতিরক্ষা ব্যবস্থায় সামিল হয়েছে পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানিও। মাঠ পর্যায়ের পরীক্ষায় অ্যারো ক্ষেপণাস্ত্র ৮০ থেকে ৯০ শতাংশ সফল হয়েছে বলে জানানো হয়েছে ইসরায়েলি বেতারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/২১৩০ঘ.
bdnews24