২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি খাদ্য সাহায্য চায় উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া গত মাসের ভয়াবহ বন্যার পর জরুরি খাদ্য সাহায্য চেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। পিয়ংইয়ংয়ে জাতিসংঘের কর্মকর্তারা বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনের পর জানান, অনতিবিলম্বে জরুরি ত্রাণ প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়া গত মাসের ভয়াবহ বন্যার পর জরুরি খাদ্য সাহায্য চেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। পিয়ংইয়ংয়ে জাতিসংঘের কর্মকর্তারা বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনের পর জানান, অনতিবিলম্বে জরুরি ত্রাণ প্রয়োজন। রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্যানুযায়ী, গত মাসে উত্তর কোরিয়ায় বন্যায় ১১৯ জনের মৃত্যু ও প্রায় লাখখানেক মানুষ বাস্তুহারা হয়েছে। শুক্রবার নিউ ইয়র্ক থেকে জাতিসংঘের এক মুখপাত্র জানান, উত্তর কোরিয়া জরুরি খাদ্য সাহায্যের অনুরোধ জানিয়েছে। এছাড়া, জ্বালানি সরবরাহে ছাড় দেওয়ারও অনুরোধ জানিয়েছে দেশটি। গত বছরের বন্যা ও তৎপরবর্তী খরায় এমনিতেই উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছিল। তার ওপর এবছর নতুন করে বন্যায় খাদ্য সমস্যা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি খাদ্যসহ বিশুদ্ধ পানি সরবরাহ করা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। তবে ইতোমধ্যেই কোনো কোনো আন্তর্জাতিক ত্রাণ সংস্থা উত্তর কোরিয়ায় ত্রাণ পাঠানোর জন্য কাজ শুরু করেছে। বৃহস্পতিবার রেডক্রস জানিয়েছে, উত্তর কোরিয়ায় বন্যার্তদের জন্য তারা ৩ লাখ মার্কিন ডলারেরও বেশি খাদ্য সাহায্য বরাদ্দ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৪ঘ.