২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে শপথ নিল নতুন মন্ত্রিসভা

মিশরে বৃহস্পতিবার শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 09:57 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

কায়রো, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে বৃহস্পতিবার শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করিয়েছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত হিশাম কান্দিল মন্ত্রিসভার সদস্য বাছাই করেছেন। নতুন এ সরকারে প্রেসিডেন্ট মুরসির মুসলিম ব্রাদাহুডের মাত্র ৪ জনকে মন্ত্রী করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর মিশরের সামরিক শাসক ফিল্ড মার্শাল হোসেন তানতাওয়িকে প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে। বিচারবিভাগের কর্তৃত্বসহ সামরিক বাহিনীর হাতে এখনো রয়ে গেছে অনেক ক্ষমতা। মুরসি নারী এবং খ্রিস্টান প্রতিনিধিসহ সবার অংশগ্রহণে একটি ব্যাপকভিত্তিক সরকার গড়ার প্রতিশ্র“তি দিয়েছিলেন। কিন্তু নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মাত্র দুইজন নারী। এদের একজন খ্রিস্টান। গত জুনে মুরসি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মিশরে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ এবং সরকার গঠনে অনেক বেশি সময় নেওয়ার কারণে সমালোচিত হয়েছেন। তাছাড়া, মিশরের এক সময়কার পানিসম্পদ ও সেচমন্ত্রী হিশাম কান্দিলকে প্রধানমন্ত্রী নিয়োগ করে পর্যবেক্ষকদের বিস্মিত করেছেন তিনি। টেকনোক্র্যাট মন্ত্রী কান্দিলের রাজনৈতিক অভিজ্ঞতার অপ্রতুলতা নিয়ে উদ্বিগ্ন মিশরের রাজনৈতিক বিশে¬ষকরা। তাদের ধারণা, প্রধানমন্ত্রী পদের জন্য যে ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অভিজ্ঞতা থাকা দরকার কান্দিলের তা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৪ঘ.