নয়াদিল্লি, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে পালানিয়াপ্পন চিদাম্বরমকে নতুন অর্থমন্ত্রী নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে একথা বলা হয়েছে।
চিদাম্বরম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। অতীতে তিনি দু’বার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
২০০৮ সালে বিশ্বে অর্থনৈতিক সঙ্কটের সময়টিতে দক্ষতার সঙ্গে দেশের অর্থনীতি সামাল দেওয়ার জন্য প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
ভারতে আবারো নানা অর্থনৈতিক সঙ্কট এবং অনিশ্চয়তার সময়টিতেই চিদাম্বরমকে অর্থমন্ত্রী নিয়োগ করা হল।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে চিদাম্বরমের স্থলাভিষিক্ত করা হয়েছে বিদ্যুৎমন্ত্রী সুশীলকুমার সিন্ধকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৮ঘ.
bdnews24