২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওবামা যুক্তরাষ্ট্রের প্রথম ক্রীতদাসের বংশধর’

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান ক্রীতদাস জন পাঞ্চ প্রেসিডেন্ট বারাক ওবামার একাদশতম পূর্বপুরুষ। স¤প্রতি এক গবেষণায় এ তথ্য জানা গেছে বলে দাবি করেছেন গবেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 08:33 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান ক্রীতদাস জন পাঞ্চ প্রেসিডেন্ট বারাক ওবামার একাদশতম পূর্বপুরুষ। স¤প্রতি এক গবেষণায় এ তথ্য জানা গেছে বলে দাবি করেছেন গবেষকরা। অ্যানসেসট্রি ডটকম নামে একটি ওয়েবসাইট গবেষণাটি পরিচালনা করে বলে জানিয়েছে ইয়াহু নিউজ। মায়ের দিক থেকে পাঞ্চের সঙ্গে সম্পর্কিত ওবামা। ওবামার মা স্ট্যানলি অ্যান ডানহান এর শ্বেতকায় পূর্বসূরীরা উপনিবেশিক ভার্জিনিয়ার ভূস্বামী ছিলেন, যারা আফ্রিকা থেকে আগত পাঞ্চের বংশধর। অ্যানসেসট্রি ডটকমের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬৪০ সালে চুক্তিবদ্ধ আফ্রিকান শ্রমিক পাঞ্চ চুক্তি ভঙ্গ করে কাজ ছেড়ে পালিয়েছিলেন। ধরা পরার পর শাস্তি হিসেবে তাকে আজীবন দাস হিসেবে থাকতে হয়। সংরক্ষিত নথিপত্রে দেখা যায় শ্বেত এক নারীর গর্ভে পাঞ্চের সন্তান ছিল। মুক্ত ওই নারীর সন্তানরাও মুক্ত মানুষ হিসেবেই বেড়ে ওঠে। এই সন্তানদের বংশধরেরাই পরবর্তী সময়ে ভার্জিনিয়ার ভূস্বামী হয়েছিলেন। এই বিষয়গুলো পর্যালোচনা করে ওয়েবসাইটি বের করে, যুক্তরাষ্ট্রের প্রথম সনদধারী দাস আর প্রথম আফ্রিকান-আমেরিকান প্রেসিডেন্ট পরস্পরের আত্মীয়। অ্যানসেসট্রি ডটকমের উদ্ভববিজ্ঞানী যোসেফ শুমওয়ে বলেন, “জন পাঞ্চই সম্ভবত আমেরিকায় বৈধ দাসপ্রথার সূচনাকারী। তারপর কয়েক শতকের দুর্ভোগের পর, গৃহযুদ্ধ ও কয়েক দশকের অধিকার আন্দোলনের পথ ধরে তার ত্রয়োদশতম উত্তরসূরী বর্তমানে মুক্ত বিশ্বের নেতা। এটিই আমেরিকান স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন।” প্রেসিডেন্ট ওবামার পারিবারিক শাখাপ্রশাখা নিয়ে উদ্ভববিজ্ঞানীদের উৎসাহ ব্যাপক। তারা ওবামার আইরিশ আত্মীয়দের খোঁজ-খবরও নিয়েছে। তাতে জানা গেছে হলিউডের জনপ্রিয় তারকা ব্রাড পিট ও জর্জ ডব্লি¬উ বুশসহ যুক্তরাষ্ট্রের ছয়জন সাবেক প্রেসিডেন্ট ওবামার দূরসম্পর্কিত ভাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৪ ঘ.