লন্ডন, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিকেট শেষ হয়ে যাওয়ার পরও দর্শকশূন্য অলিম্পিক ভেন্যু নিয়ে ক্ষোভের মুখে আরো টিকেট বিক্রি করার কথা জানিয়েছেন আয়োজকরা।
রোববার রাতে প্রাথমিকভাবে জিমনাস্টিকের ৬শ টিকেটসহ ৩ হাজার টিকেট লন্ডন ২০১২ ওয়েবসাইটে বিক্রি করা হয়েছে।
বিভিন্ন ইভেন্ট শুরুর আগে আরো টিকেট বিক্রি করা হবে বলে জানিয়েছে অলিম্পিকের আয়োজক কমিটি (লোকোগ)।
প্রতিযোগিতা শুরুর দিন অনেক খেলার মাঠেই দর্শক উপস্থিতি খুব কম ছিল। এর ফলে যারা টিকেট কিনতে না পেরে খেলা দেখার সুযোগ পায়নি তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে আয়োজক কমিটি। তারা জানিয়েছে, কয়েকটি ভেন্যুতে আসন খালি থাকার বিষয়ে তারা জানেন এবং কী ওই কারণে দর্শকরা উপস্থিত হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে গণমাধ্যমে জানানো হয়, ভিআইপি দের জন্য আয়োজক কমিটি অনেক টিকিট বরাদ্দ করেছিল। মূলত এসব টিকিটের দর্শকরাই মাঠে আসেননি।
তাছাড়া, অলিম্পিক ভেন্যুতে ঢোকার পথে দর্শকদের লম্বা লাইন এবং পরিবহণ ব্যবস্থার ত্র“টির কারণেও অনেক দর্শক সময়মত মাঠে উপস্থিত হতে পারেনি বলে জানানো হয়েছে খবরে।
ভূক্তভোগী অনেক দর্শকই এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছে। যুক্তরাজ্যের সংশি¬ষ্ট মহল সহ সরকারি মহলেও বিষয়টি নিয়ে তোলপাড় হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩৯ঘ.
bdnews24