২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

অধিকৃত গাজায় একটি তল্লাশি চৌকিতে ফিলিস্তিনি একটি গাড়িকে লক্ষ করে ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালালে অন্ততপক্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 07:27 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

রামাল্লা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিকৃত গাজায় একটি তল্লাশি চৌকিতে ফিলিস্তিনি একটি গাড়িকে লক্ষ করে ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালালে অন্ততপক্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে। তবে পশ্চিম তীরের শহরগুলোর সাথে জেরুজালেমের সংযোগ রক্ষাকারী রাস্তার তল্লাশি চৌকিতে কেন ইসরায়েলি বাহিনী ওই গাড়িকে লক্ষ করে গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়। ফিলিস্তিনের চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ৪০ বছর বয়সী ওই ব্যক্তিসহ আহত অপর দুইজন জেরুজালেমে যাচ্ছিলেন প্রার্থনা করতে। এ বিষয়ে ওই অঞ্চলে নিযুক্ত ইসরায়েলের সীমান্ত পুলিশের একজন মুখপাত্রের কোনো মন্তব্য এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ওই দুই অঞ্চলকে ঘিরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনি জনগণ। ইসরায়েলের ওই দখলদারিত্ব আন্তর্জাতিক স¤প্রদায়ের সমর্থন পায় নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২১ ঘ.