জেনেভা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ভূমিকার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভি পিল্ল¬াই।
তিনি বলেন, উত্তরাঞ্চলীয় ওই রাজ্যে সহিংসতা থামানোর জন্য পাঠানো সেনারা মুসলিমদের সঙ্গে অন্যায় আচরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, মিয়ানমারের জাতিগত সহিংসতায় প্রায় ৮০ হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ঘড়-বাড়ি ছাড়া বেশির ভাগ মানুষ এখন শরণার্থী শিবিরে রয়েছে এবং তাদের সুবিধার জন্য বিমানযোগে আরো তাবু পৌঁছে দেওয়া হচ্ছে।
গত মে মাসে তিনজন মুসলিম একজন বৌদ্ধ ধর্মাম্বলী নারীকে ধর্ষণ ও খুন করে। এ ঘটনার রেশ ধরে ৩ জুন একদল জনতা ১০ জন মুসলিমকে হত্যার পর সহিংসতা ছড়িয়ে পড়ে।
পিল্ল¬াইয়ে’র কার্যালয় জানিয়েছে, এরপর থেকে সহিংসতায় কমপক্ষে ৭৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৩ঘ.
bdnews24