২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় হামলা, দামেস্কে জয় ঘোষণা সরকারের

সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহীদের ওপর প্রচণ্ড গোলাবর্ষণ করছে সরকারি বাহিনী। ওদিকে, দামেস্কের লড়াইয়ে জয় ঘোষণা করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

আলেপ্পো, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহীদের ওপর প্রচণ্ড গোলাবর্ষণ করছে সরকারি বাহিনী। ওদিকে, দামেস্কের লড়াইয়ে জয় ঘোষণা করেছে সরকার। ইরান সফরকালে রোববার এক ঘোষণায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মৌয়ালেম বলেছেন, “আজ আমি আপনাদের বলছি, সিরিয়া শক্তিশালী... এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তারা পরাজিত (দামেস্কে) হয়েছে। ব্যর্থ হয়েছে তাদের লড়াই।” “আর তাই তারা এখন আলেপ্পোয় গেছে। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, তাদের এ চক্রান্তও ধুলিস্যাৎ হবে,” বলেন তিনি। বিদ্রোহীদের পরাজিত করার অঙ্গীকার করে মৌয়ালেম বলেন, “সিরিয়া আলোপ্পোয় বিদ্রোহীদের পরাজিত করবে”। সিরিয়ার বিদ্রোহীরা দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ দু’টি শহর দামেস্ক এবং আলেপ্পোর লড়াইয়ে অগ্রগতি অর্জন করার পর গত দু’সপ্তাহ ধরে তাদের পরাস্ত করতে মরিয়া হয়ে উঠেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার। রাজধানী দামেস্কে তুমুল লড়াইয়ের পর বিদ্রোহীদের নিয়ন্ত্রণ শিথিল করতে সক্ষম হয়েছে সরকারি বাহিনী। কিন্তু আলে্েপ্পায় বিদ্রোহীরা এখনো পরাস্ত হয়নি। আর সে কারণেই শহরটিতে আরো সেনাশক্তি নিয়ে সর্বাত্মক হামলা শুরু করেছে সরকার। আলেপ্পোয় নতুন করে তুমুল লড়াই শুরু হয়েছে রোববার। শহরটি বিদ্রোহীমুক্ত করার দৃঢ়সঙ্কল্প নিয়ে বেপরোয়া অভিযানে নেমেছে সরকারি বাহিনী। বিদ্রোহীদের ওপর চলছে হেলিকপ্টার গানশিপ এবং গোলা হামলা। শহরের কেন্দ্রস্থলে প্রচণ্ড লড়াইয়ের খবর জানিয়েছেন সংবাদদাতারা। সকালে বিদ্রোহী নিয়ন্ত্রিত কয়েকটি এলাকায় সংঘর্ষ হয়েছে। আলে্েপ্পার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সর্বাত্মক লড়াই চলছে। আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমে সালাহ আল-দিনে ফের গোলা হামলার খবর পাওয়া গেছে। সেনারা বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ঢোকার চেষ্টা করছে। বাব আল হাদিদ, জাহারা, আরকুব এবং আল-হিন্দ্রাত ক্যাম্পে তুমুল লড়াই চলছে। সাইফ আল-ডাওলা এবং সালাহেদিন এলাকায় চলছে হেলিকপ্টার গাণশিপ হামলা। শনিবার এ এলাকায় বিদ্রোহীরা সরকারি বাহিনীর স্থল হামলা প্রতিহত করার পর এ বিমান হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। আলেপ্পোর লড়াইয়ে যোগ দিতে দলে দলে আসছে পল্লী এলাকার যোদ্ধারা। তুরস্ক সীমান্ত েেক আলেপ্পোগামী প খুব সুগম না হলেও দলে দলে তরুণ যোদ্ধা একে-৪৭ রাইফেল নিয়ে এ পথে পাড়ি জমাচ্ছে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার তাড়না নিয়ে। আলেপ্পোর প্রায় ৮০ শতাংশ যোদ্ধাই পল্লী এলাকার বলে জানিয়েছেন বিদ্রোহী কমান্ডার আবু হাসিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৩ঘ.