আদ্দিস আবাবা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে জাতিগত সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
গত সপ্তাহ থেকে শুরু হওয়া সহিংসতা থেকে রক্ষা পেতে ২০ হাজারের বেশি মানুষ সীমান্ত পেরিয়ে কেনিয়ায় পালিয়ে গেছে বলে জানিয়েছে কেনিয়ান রেডক্রস।
সংস্থাটির একজন মুখপাত্র বিবিসি’কে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইথিওপিয়ার সেনারা পদক্ষেপ নিলেও লোকজন এখনো সীমান্ত পার হচ্ছে।
ময়ালে এলাকায় বোরানা ও গারি স¤প্রদায়ের মধ্যে ভূমি অধিকার নিয়ে এ সংঘর্ষ বাঁধে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০২০ ঘ.
bdnews24