২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খরার কারণে যুক্তরাষ্ট্রে খাদ্যমূল্য বাড়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকাজুড়ে খরা দেখা দেওয়ায় আগামী বছর সেদেশে খাদ্যমূল্য বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ওয়াশিংটন, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকাজুড়ে খরা দেখা দেওয়ায় আগামী বছর সেদেশে খাদ্যমূল্য বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। শুষ্ক আবহাওয়ার কারণে গবাদি পশুর খাদ্যমূল্য বেড়ে যাওয়ায় দুধ, ডিম ও মাংসের দাম বাড়তে পারে বলে জানিয়েছে তারা। তারা আরো জানায়, ২০১৩ সালে খাদ্যমূল্য ৩ থেকে ৪ শতাংশ এবং গরুর মাংসের দাম ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। মাঠ শুকিয়ে ফসল নষ্ট হওয়ায় ইতোমধ্যে খাদ্যশস্য ও সয়াবিনের দাম বেড়েছে। ১৯৫৬ সালের পর যুক্তরাষ্ট্র আর এমন খরার মুখোমুখি হয়নি। এবার যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকা খরার কবলে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৩ঘ.