উত্তর কোরিয়া, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিয়ের কথা এই প্রথম নিশ্চিত করে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
গত কয়েক সপ্তাহে কিম এর পাশে এক রহস্যময়ী নারীকে নিয়ে বিশ্বের গণমাধ্যমে জল্পনা চলছিল। সবারই প্রশ্ন ছিল কে এই নারী? কিমের স্ত্রী, প্রেমিকা নাকি বোন?
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার সেই রহস্যময়ী নারীর পরিচয় দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বেতার জানাল ওই নারী কিমের স্ত্রী।
প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী কমরেড রি সোল-জু কে নিয়ে একটি বিনোদোন পার্ক উদ্বোধন করেছেন কিম।
উত্তর কোরিয়ার জনপ্রিয় গায়িকার নাম রি সোল জু। কিন্তু সেই নারীই কিমের স্ত্রী কিনা তা নিশ্চিত ছিল না। আর কিম কখন তাকে বিয়ে করেছেন তাও জানায়নি রাষ্ট্রীয় গণমাধ্যম।
স¤প্রতি কয়েক সপ্তাহে বিভিন্ন অনুষ্ঠানে রি কে কিমের সঙ্গে দেখা যায়। আর উত্তর কোরিয়ার গণমাধ্যমও এ নারীকে নিয়ে ভুল ধারণা করেছিল এবং তাকে আরেক গায়িকা হাইউন সংউল বলে মনে করেছিল। ফলে বিষয়টি নিয়ে রহস্য সৃষ্টি হয়।
গত ডিসেম্বরে বাবা কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার নেতৃত্ব নেন কিম জং উন।
গত সপ্তাহে তিনি সেনাবাহিনীতে রদবদল করেন। নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতেই তিনি এ পদক্ষেপ নেন বলে বিশ্লেষকদের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৫ঘ
bdnews24