২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিনল্যান্ডে ‘নজিরবিহীন’ বরফ গলছে

গ্রিনল্যান্ডের সবচেয়ে শীতল ও উঁচু স্থানসহ বিশাল এলাকা জুড়ে এ মাসে আকস্মিকভাবে ‘নজিরবিহীন’ বরফ গলেছে। স্যাটেলাইটে ধরা পড়েছে বরফ গলার এ দৃশ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

লন্ডন, জুলাই ২৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রিনল্যান্ডের সবচেয়ে শীতল ও উঁচু স্থানসহ বিশাল এলাকা জুড়ে এ মাসে আকস্মিকভাবে ‘নজিরবিহীন’ বরফ গলেছে। স্যাটেলাইটে ধরা পড়েছে বরফ গলার এ দৃশ্য। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ৮ জুলাইয়ের পর মাত্র চার দিনে বরফ গলার হার ৪০ শতাংশ থেকে বেড়ে ৯৭ শতাংশে পৌঁছেছে। সাধারণত গ্রীষ্মকালে গ্রিনল্যান্ডের বরফের স্তর প্রায় অর্ধেক গলে যায়। কিন্তু এ বছর এত দ্রুত সময়ে এত বেশি বরফ গলার ঘটনায় বিস্মিত বিজ্ঞানীরা। এ ঘটনাকে ‘অস্বাভাবিক’ বলছেন তারা। গত তিন দশকের মধ্যে তিন কিলোমিটার পুরু এ বরফ স্তরের সর্বোচ্চ ৫৫ শতাংশ গলেছে। ১৮৮৯ সালের পর গ্রিনল্যান্ডের সবচেয়ে শীতল ও উঁচু স্থান সামিট স্টেশন ও আশেপাশের এলাকায় এমন উল্লে¬খযোগ্যহারে বরফ গলেনি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এ ব্যাপারটি পরিবেশের এক বড় পরিবর্তনেরই ইঙ্গিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৪ঘ.