২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে দাঙ্গায় নিহত ২২, দেখামাত্র গুলির নির্দেশ

আসামের আদিবাসী বোড়ো ও অভিবাসী মুসলিমদের মধ্যে সংঘটিত দাঙ্গায় ২২ জন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে নিরাপত্তা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 08:54 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

গুয়াহাটি, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আসামের আদিবাসী বোড়ো ও অভিবাসী মুসলিমদের মধ্যে সংঘটিত দাঙ্গায় ২২ জন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে নিরাপত্তা বাহিনী। আসামের কোকরাঝড় এলাকায় সর্বশেষ সহিংসতার পর অনির্দিষ্টকালের কারফিউ জারি হয়েছে। কোকড়াঝড় এলাকায় অজ্ঞাত ব্যাক্তিদের হামলায় চার যুবক নিহত হলে দুই স¤প্রদায়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হামলার ঘটনায় মুসলিমরা জড়িত এই সন্দেহে মুসলিম জনগোষ্ঠির ওপর হামলা চালায় সশস্ত্র বোড়োরা। সংঘর্ষে ২২ জন নিহত হওয়া ছাড়াও কোকড়াঝড়ের প্রায় ৫’শটি ক্ষুদ্র গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। সংঘর্ষের কারণে হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে দাঙ্গারত প্রায় ৪’শ লোককে ছত্রভঙ্গ করতে গুলি ছুঁড়ে পুলিশ। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। বাকীরা সামান্য আঘাত পেয়েছে। কোকরাঝড়ের পুলিশ কমিশনার ডোনাল্ড গিলফেলান বিবিসি কে বলেন, “পরিস্থিতি খুবই উত্তেজনাকর। বোড়ো ও মুসলিমরা একে অপরের ঘরবাড়িতে আগুন দিচ্ছে। কয়েকটি এলাকায় বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে আধা সামরিক বাহিনীকে গুলি ছুড়তে হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও।” মেশিনগান বসানো সাঁজোয় যান নিয়ে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সদস্যরা বোড়ো অধ্যুষিত কোকড়াঝড় শহরে টহল দিচ্ছে। স্থানীয়রতা জানিয়েছেন, আশাপাশের নতুন এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়া রোধ করতে আরো নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা প্রয়োজন। স্থানীয় রাজনীতিক উরখাও গাওরা বর্মন বলেন, “গ্রামের পর গ্রাম যখন পুড়ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন।” “আজ সকালে আমি ভেবেছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু কোথায় কি। সংঘর্ষ আবার শুরু হল। কোনো নিয়ন্ত্রণ নেই,” বলেন তিনি। মঙ্গলবার স্থানীয়ভাবে তৈরি ধারালো অস্ত্র নিয়ে কয়েকশ লোক কোকড়াঝড়ে একটি এক্সপ্রেস ট্রেনে হামলা চালালে ট্রেনটির বেশ কিছু যাত্রী আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৪৫০ ঘ.