মেক্সিকো সিটি, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর নির্বাচনী ফলাফলে দ্বিতীয় অবস্থানে াকা বামপন্থী প্রার্থী অ্যান্ড্রুস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের বিরুদ্ধে নির্বাচনী ব্যয়সীমা অতিক্রম ও অবৈধ র্অ ব্যবহারের অভিযোগ এনেছে বিজয়ী দল ইনস্টিটিউশনাল রেভ্যুলুশনারি পার্টি (পিআরআই)।
এর আগে পিআরআই’র এনরিক পিনা নিয়েতোর ৩৩ লাখ ভোট পেয়ে জয়ী হওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করেন ওব্রাডোর। একইসঙ্গে পিআরআই অর্থপাচার ও ভোট কিনে জয়ী হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এরই প্রতিক্রিয়ায় সোমবার পাল্টা আক্রমণ করে পিআরআই।
এক সংবাদ সম্মেলনে পিআরআই চেয়ারম্যান পেডরো জোয়াকিন কোল্ডওয়েল বলেন, “ওব্রাডোর নির্বাচনী প্রচারাভিযানে ১.২ বিলিয়ন পেসো (৮৮.৬৫ মিলিয়ন ডলার) ব্যয় করা হয়েছে, যা ছিলো নির্বাচনে নির্ধারিত ব্যয়ের চেয়ে বেশি।”
তিনি বলেন, “ওব্রাডোরের নির্বাচনী প্রচারে যে জনগণের অর্থ ব্যয় করা হয়েছে সে সংক্রান্ত তথ্য রয়েছে আমাদের হাতে।”
ওব্রাডোর সমর্থিত বামপন্থী দল পরিচালিত শহর ও রাজ্যের বাজেটের জন্য নির্ধারিত অর্থেে ক অবৈধভাবে এ র্অ ব্যয় করা হয়েছে বলেও অভিযোগ করেন জোয়াকিন।
চলতি বছরের ১ জুলাই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩০ ঘ.
bdnews24