২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী নভোচারী স্যালি রাইড

প্রথম মার্কিন নারী নভোচারী স্যালি রাইড (৬১) আর নেই। দীর্ঘ ১৭ মাস অগ্ন্যাশয়ের ক্যান্সারেও ভুগে সোমবার ক্যালিফোর্নিয়ার লা জোলায় তিনি মারা যান বলে তার ফাউন্ডেশন স্যালি রাইড সায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 05:26 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম মার্কিন নারী নভোচারী স্যালি রাইড (৬১) আর নেই। দীর্ঘ ১৭ মাস অগ্ন্যাশয়ের ক্যান্সারেও ভুগে সোমবার ক্যালিফোর্নিয়ার লা জোলায় তিনি মারা যান বলে তার ফাউন্ডেশন স্যালি রাইড সায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে। নাসার অ্যাডমিনিস্ট্রেটর চার্লস বোল্ডেন এক বিবৃতিতে বলেন, “প্রথম মার্কিন নারী নভোচারী হিসেবে স্যালি ছিলেন জাতীয় নায়ক ও প্রভাবশালী অনুকরণীয় ব্যক্তিত্ব।” এতে আরো বলা হয়, “পেশাদারিত্বের সঙ্গে সব ধরনের বাধা ভেঙ্গে স্যালি রাইড আমেরিকার মহাকাশ কর্মসূচির চেহারাই পাল্টে দিয়েছেন। সবাই তার অভাববোধ করবে।” মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে স্যালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলে বিবিসি জানায়। লস এঞ্জেলেস-এ জন্মগ্রহণকারী স্যালি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। স্যালি রাইড সায়েন্স জানায়, ১৯৭৮ সালে নাসায় যোগ দেন তিনি। এরপর ১৯৮৩ সালে চ্যালঞ্জার মহাকাশ যানে করে প্রথমবারের মতো মহাকাশে পাড়ি জমান। সে সময় তার বয়স ছিলো ৩২। তবে শুধু প্রথম মার্কিন নারী নভোচারী হিসেবেই তিনি পরিচিত নন। বরং তিনি আমেরিকার সবচেয়ে কম বয়সী নভোচারীও ছিলেন। পরের বছর আবারো মহাকাশে যান স্যালি। তৃতীয়বারের মতো আরো একবার তার মহাকাশে যাওয়ার কথা থাকলেও ১৯৮৬ সালে চ্যালেঞ্জার মহাকাশযান নষ্ট হয়ে যায়। নাসা ছেড়ে দেওয়ার পর সান ডিয়েগার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফেলো হিসেবে যোগ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১২০ ঘ.